সোমবার, ৪ঠা মে ২০২৬, ২১শে বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

গাজীপুরে উপ-সহকারী প্রকৌশলীদের মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৪

উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে গাজীপুরে মানববন্ধন, বিক্ষোভ এবং মহাসড়ক অবরোধ করে গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের শিববাড়িতে বিক্ষোভ ও মানববন্ধন শেষে তারা চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

জানা গেছে, ডিপ্লোমা শিক্ষার্থী ও প্রকৌলীরা মিছিলসহ শিবাড়িতে জড়ো হন। সেখানে মানববন্ধন ও বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বক্তরা তাদের দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন এবং সরকারের প্রতি ন্যায়ভিত্তিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পরে দুপুর একটার দিকে তারা চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা সাড়ে ৩টার দিকে তারা মহাসড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার আশরাফ উদ্দিন বলেন, ‘অবরাধের কারণে মহাসড়কের উভয় দিকে ১০-১১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বেলা সাড়ে ৩টার দিকে অবরোধ তুলে নেওয়া হলেও বিকেল ৫টা পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর