সোমবার, ৪ঠা মে ২০২৬, ২১শে বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, জেন জিদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২

নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে সোমবার হাজার হাজার তরুণ রাস্তায় নেমে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দেশজুড়ে বিস্তৃত দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবিতে বিক্ষোভ করেছে। তবে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

ফেসবুক, ইউটিউব, এক্সসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার থেকে প্রবেশ করা যাচ্ছে না। সরকার ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফরম বন্ধ করে দেওয়ার পর সাধারণ ব্যবহারকারীরা ক্ষুব্ধ ও বিভ্রান্ত হয়ে পড়ে।

লক্ষাধিক নেপালি বিনোদন, খবর ও ব্যবসার জন্য ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফরমগুলোর ওপর নির্ভর করে।

জেনারেশন জেড বিক্ষোভকারীরা জাতীয় পতাকা হাতে জাতীয় সংগীত গেয়ে কর্মসূচি শুরু করে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

ইউজান রাজভাণ্ডারি নামের ২৪ বছর বয়সী এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের প্রতিবাদের সূচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা থেকে, তবে আমরা শুধু এই কারণেই জড়ো হইনি।

আমরা প্রতিবাদ করছি নেপালে প্রাতিষ্ঠানিক রূপ নেওয়া দুর্নীতির বিরুদ্ধে।’ ইক্ষামা তুমরোক নামের ২০ বছর বয়সী আরেক শিক্ষার্থী জানান, তিনি সরকারের ‘স্বৈরাচারী মানসিকতার’ বিরুদ্ধে বিক্ষোভ করছেন। তিনি বলেন, ‘আমরা পরিবর্তন দেখতে চাই। অন্য প্রজন্ম হয়তো সহ্য করেছে, কিন্তু আমাদের প্রজন্মের সঙ্গে এর ইতি ঘটতে হবে।

’নিষেধাজ্ঞার পর সাধারণ নেপালিদের দুঃসহ সংগ্রামের সঙ্গে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল সামগ্রী ও বিদেশ ভ্রমণের ছবি তুলনা করার ভিডিও টিকটকে ভাইরাল হচ্ছে।

ভূমিকা ভারতী নামের প্রতিবাদকারী একজন বলেন, ‘বিদেশে দুর্নীতিবিরোধী আন্দোলন হয়েছে। সেটাই হয়তো এখানে শুরু হতে পারে, সরকার সে ভয় পাচ্ছে।’

গত মাসে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, প্রভাবিত কম্পানিগুলোকে সাত দিনের মধ্যে নেপালে নিবন্ধন করতে হবে, যোগাযোগের জন্য প্রতিনিধি নিয়োগ দিতে হবে এবং স্থানীয়ভাবে অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা ও নীতিমালা-অনুসরণ কর্মকর্তা মনোনীত করতে হবে। গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের নির্দেশনার পর এ সিদ্ধান্ত আসে।

এক বিবৃতিতে রবিবার সরকার জানিয়েছে, তারা মতপ্রকাশ ও চিন্তার স্বাধীনতাকে সম্মান করে এবং এর সুরক্ষা ও অবাধ ব্যবহারের পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।

নেপাল অতীতেও জনপ্রিয় অনলাইন প্ল্যাটফরমগুলোর প্রবেশাধিকার সীমিত করেছে। চলতি বছরের জুলাইয়ে অনলাইন প্রতারণা ও মানি লন্ডারিং বেড়ে যাওয়ার অজুহাতে সরকার টেলিগ্রাম অ্যাপ বন্ধ করে দেয়। আর গত বছরের আগস্টে ৯ মাসের নিষেধাজ্ঞা শেষে নেপালের নিয়ম মেনে চলতে সম্মত হওয়ার পর টিকটক ফের চালু করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর