সোমবার, ৪ঠা মে ২০২৬, ২১শে বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পাকুন্দিয়ায় গরু চোর চক্রের মূল হোতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৬:১০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চোর চক্রের মূল হোতা মো. মনিরকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রবিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার আহুতিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন টিম।

আজ সোমবার (২৫ আগষ্ট) দুপুরে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার উপজেলার চরকাওনা গ্রামের রফিকুল ইসলাম রবির ছেলে।

র‌্যাব জানায়, গত ২৮ জুলাই দুপুরে উপজেলার চরকাওনা গ্রামের গরু ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ও মোস্তফা কামাল বিভিন্ন এলাকা থেকে ৫টি গরু ক্রয় করেন। পরে তিনি গরুগুলো বিক্রির জন্য একটি নসিমনে করে শিমুলিয়া বাজারে নিয়ে যাচ্ছিলেন।

উপজেলার চরপাকুন্দিয়া এলাকায় পাকুন্দিয়া-হোসেনপুর পাকা সড়কে পৌঁছলে দুটি মোটরসাইকেলে করে গরু চোর চক্রের মূল হোতা মনিরের নেতৃত্বে কয়েকজনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে নসিমনের গতিরোধ করে। এ সময় চক্রটি গরু ব্যবসায়ীদের মারধর করে গরুগুলো ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ২৯ জুলাই গরু ব্যবসায়ী মোফাজ্জল হোসেন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। এর পর থেকে মনির পলাতক ছিলেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, ‘আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার মনিরকে আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জের আদালতে সোপর্দ করা হয়েছে।



 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর