সোমবার, ৪ঠা মে ২০২৬, ২১শে বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সাভারে টিসিবির পণ্য পাচারকালে ট্রাকসহ চালক আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৮:০৪

সাভারে পাচারকালে সাড়ে ৬ লাখ টাকা মূল্যের টিসিবি’র পণ্য জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় টিসিবির পণ্যবাহী মিনি ট্রাক (পিকআপ) জব্দ করা হয়েছে। অভিযুক্ত চালককে আটক করে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এর আগে সোমবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকা থেকে টিসিবির পণ্য পাচারকালে পিকআপসহ চালককে আটক করে গোয়েন্দা পুলিশ। আটককৃত পিকআপ চালকের নাম লিটন মিয়া (৩৯)। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া থানার উত্তর হালিশর গ্রামের আমির হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর থেকে একটি পিকআপ ভর্তি টিসিবির পণ্য জব্দ করে।

সেখানে ১০০ কার্টন সয়াবিন তৈল, ৩০ বস্তা আটা, ১৬ বস্তা চিনি ও ২৭ বস্তা মসুরের ডাল জব্দ করা হয়েছে। এ সময় পিকআপের চালককে আটক করা হয়েছে বলে জানায় গোয়েন্দা পুলিশ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর