সোমবার, ৪ঠা মে ২০২৬, ২১শে বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল পিকআপ ভ্যান চালকের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৫, ১৭:৪০

কাঁঠালভর্তি পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক লিটন মিয়া ( ৪১) ঘটনাস্থলে নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। লিটন মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে।

জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাস্থলে এসে গাড়িতে আটকে থাকা নিহত লিটন মিয়াকে উদ্ধার করেছে। দুর্ঘটনার ঢাকা-সিলেট মহাসড়ক অর্ধ ঘণ্টার বেশি বন্ধ ছিল।

মাধবপুর থানার ওসি সহিদ উল্লাহ জানান, নরসিংদী থেকে কাঁঠাল বোঝাই করে পিকআপ চালক গাড়ি নিয়ে নবীগঞ্জ যাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিটন মিয়া গাড়িতে আটকে ঘটনাস্থলে নিহত হন।

বাসের যাত্রীরা বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত লিটন মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর