বৃহঃস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬, ১৯শে ভাদ্র ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সচিবালয়ে ফের আন্দোলনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুন ২০২৫, ১৪:৩৭

সচিবালয়ে ফের আন্দোলনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। ঈদের ছুটির পর আজ সোমবার তারা সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন।

বেলা ১১টার পর ৬ নম্বর ভবনের সামনে কর্মচারীরা জমায়েত করে। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভ থেকে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের এই আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন কর্মচারীরা।

বিক্ষোভ সমাবেশে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবির ও মো. নুরুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত রয়েছেন।

গতকাল ঘোষিত কর্মসূচি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে স্মারকলিপি দেবেন তারা।

গত ২২ মে বৈঠকে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে ২৫ মে সন্ধ্যায় প্রকাশ করা হয় গেজেট।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর