সোমবার, ৪ঠা মে ২০২৬, ২১শে বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

হাজারীবাগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০১

রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক অটোরিকশাচালক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। তবে তাঁর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২০ বছর।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে হাজারীবাগের শিকদার মেডিকেল কলেজের পাশে এই ঘটনা ঘটে।

নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করে মো. সুমন নামে এক যুবক বলেন, কয়েকজন ছিনতাইকারীরা একজন ব্যাটারিচালিত অটোরিকশার চালককে হত্যার চেষ্টা করছিল। এ সময় তিনি (রিকশাচালক) চিৎকার করছিলেন। পরে সুমন নিজেও চিৎকার শুরু করলে কয়েকজন এগিয়ে আসেন। এ সময় ছিনতাইকারীরা পালিয়ে যায়।

মো. সুমন আরও বলেন, গুরুতর আহত অবস্থায় ওই রিকশাচালককে কয়েকজন মিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, ওই ব্যক্তি মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মাসুদ মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর