সোমবার, ৪ঠা মে ২০২৬, ২১শে বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বিরোধীরা মনে করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে: কাদের

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪, ১৫:৩০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জন করে বিএনপি নতুন করে ষড়যন্ত্র করছে। এ সরকারকে হটাতে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। বিরোধীরা মনে করছেন কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে।

 

শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি এসব কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, ইশতেহার বাস্তবায়ন করাই মূল চ্যালেঞ্জ। তবে এ ইশতেহার বাস্তবায়নেও অনেক চ্যালেঞ্জ রয়েছে, অনেক বাধাবিঘ্ন আসতে পারে। রাজনীতিতে কেউ যদি সন্ত্রাস, অস্থিরতা তৈরি করে, তবে তা মোকাবিলা করতে হবে। বিরোধী দলকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করা হবে। তবে সহিংসতার উপাদান যুক্ত করলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সব কিছুই করতে হবে। সে ক্ষেত্রে কিছু প্রশাসনিকভাবে, কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবিলা করতে হবে। বিরোধী দলকে আমরা রাজনীতি দিয়েই মোকাবিলা করব। তবে তারা অগ্নিসন্ত্রাস করলে, আমরা নিশ্চয়ই জুঁইফুল নিয়ে যাব না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর